মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাল খালেদা জিয়ার সঙ্গে বার্নিকাটের বৈঠক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট। আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। 

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। 

গত বছরের ২৫ জানুয়ারি খালেদা জিয়ার সঙ্গে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন মার্শিয়া বার্নিকাট। বৈঠকে বিএনপির চেয়ারপারসন ও মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ গণতন্ত্র-মানবাধিকার নিয়ে আলোচনা করেন।  

ওই সময় মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট গণতন্ত্রের প্রতি অঙ্গীকার করে শান্তিপূর্ণভাবে সব রাজনৈতিক দলকে মতামত প্রকাশের আহ্বান জানান। এ ছাড়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মতামত ও ভাবনা জানানোর জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানান বার্নিকাট। 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451