বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

ভাষাকে বিকৃত করবেন না : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইংরেজি উচ্চারণে বিকৃত বাংলা বন্ধের আহ্বান জানিয়েছেন, আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭’ উপলক্ষে আয়োজিত পাঁচদিনের অনুষ্ঠান উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সারা বিশ্বের সামনে ব্যাপকভাবে তুলে ধরার তাগিদ দেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান বাংলা ভাষার জন্য আত্মত্যাগী আন্দোলন কীভাবে আন্তর্জাতিক স্বীকৃত পেল। এখন বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। সেই সঙ্গে এদিনটি এবং বাংলাকে আরো বেশি করে বিশ্ব দরবারে তুলে ধরার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একুশে ফেব্রুয়ারি এখন শুধু আমাদের একার না। যেহেতু জাতিসংঘ এটা গ্রহণ করেছে, পৃথিবীর ১৯০টা দেশের জন্য এটা প্রযোজ্য। বিভিন্ন জায়গায় এটা ব্যবহার হচ্ছে। এই উৎসবটা হচ্ছে। আমি অনুরোধ করব এই বিষয়ে আমাদের আরেকটু নজর দেওয়া উচিত। আমাদের যে ভাষা আন্দোলনে বা সংগ্রামে ইতিহাসটাকে আরো ব্যাপকভাবে তুলে ধরে বিশ্বব্যাপী এটাকে আরো ব্যাপক প্রচার করা দরকার।’

বাংলার উৎস, বিকাশ নিয়ে আরো বেশি গবেষণার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটিকে বিকৃত করার অনেক চেষ্টা হয়েছে। আর এখন বিকৃত উচ্চরণ নিয়ে আক্ষেপ শেখ হাসিনার।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইদানীং আমরা একটা দেখি যে ইংরেজির এক সাইডে বাংলা বলার একটা বিচিত্র শব্দ ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে। এটা ঠিক জানি না, এটা কেন ছেলেমেয়েদের মধ্যে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে। যে এভাবে কথা না বললে মর্যাদাই থাকে না এমন একটা ভাব। এই জায়গা থেকে আমাদের ছেলেমেয়েদের সরিয়ে আনতে হবে। আমাদের নিজস্ব কথিত ভাষা বলব ঠিক আছে। কিন্তু দয়া করে বাংলা ভাষার আমাদের যে একটা প্রচলিত ধারা, সেটাকে বিকৃত করে মানে বাংরেজি বলে ফেলছি এটা যেন না হয়। এখানে বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত।’

একই সঙ্গে শেখ হাসিনা বলেন, সব ভাষার মানুষ-ই বিদেশি ভাষা শিখে কিন্তু তাদের মাতৃভাষা ভুললে চলবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451