বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম ভালভাসা ও

শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক

মাতৃভাষা দিবস উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি

পালনে গৃহিত কর্মসূচির মধ্যে ছিল- একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে তালা

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়।

দিনের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা

হয়। এছাড়া প্রভাতফেরী, র‌্যালি আলোচনা সভা, ছাত্রী-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা

প্রতিযোগীতার আয়োজনসহ পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে দিবসের

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের

সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

সাংবাদিক জলিল আহমেদ এর উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন আলোচনা সভা উপ-

কমিটির আহবায়ক ও মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন

তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ

নূরুল ইসলাম, তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা

কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম,

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ লিটন আলী, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক

মোঃ রফিকুল ইসলাম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসান হাফিজুর রহমান,

ওসি (তদন্ত) মঞ্জুরুল কবির মাসুদ, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা সদর

ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, ডেপুটি

মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ

শফিকুল ইসলাম, জেলা ওয়াকার্স পার্টির সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জাতীয়

পার্টি সভাপতি এসএম নজরুল ইসলাম, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান ও ছাত্রলীগের

সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ।

এছাড়া ছাত্র-ছাত্রীদের মধ্যে কৃষ্ণা চক্রবর্তী ও সাবিহা খাতুন বক্তব্য রাখেন। পরে একই

মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451