সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

ভাষা শহীদদের প্রতি সর্ব সাধারণের বিনম্র শ্রদ্ধা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ একুশের প্রথম প্রহরে রাজধানীর মতো সারাদেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ উপলক্ষে দেশের প্রতিটি শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের।

চট্টগ্রাম: চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের সশস্ত্র মহড়ার মধ্য দিয়ে শুরু হয় একুশের প্রথম প্রহর। প্রথমেই শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ। নগরবাসীর পক্ষ থেকে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাজশাহী: রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা দিবসের প্রথম প্রহরে খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া শহরের ভুবন মোহন পার্ক শহীদ মিনার ও বিশ্ববিদ্যালয় শহীদ মিনারসহ অর্ধশতাধিক শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা জানান নগরবাসী।

এছাড়া, রাত ১২টা ১ মিনিটে সিলেট, বরিশাল, খুলনা, ফেনী, ময়মনসিংহসহ দেশের প্রতিটি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451