বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউ ইয়র্কে মারা গেলেন রাশিয়ান দূত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চারকিন মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাশিয়ান দূতাবাসের সামনে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে নিউ ইয়র্কের একটি হাসপাতালে তিনি মারা যান।

সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, চারকিনের বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ২০০৬ সাল থেকে জাতিসংঘে রাশিয়ার দূত হিসাবে নিযুক্ত ছিলেন।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হৃদরোগের অসুখে ভুগছিলেন চারকিন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, ‘একজন প্রখ্যাত কূটনীতিক কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আমরা ভিতালি চারকিনের পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।’

ভিতালি চারকিনের দুই সন্তান। তাঁর বড় মেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘রাশিয়ান টুডে’তে সাংবাদিকতা করেন।

নিউ ইয়র্কে জাতিসংঘে কাজ শুরুর আগে ভিতালি চারকিন বেলজিয়াম এবং কানাডাতে কাজ করতেন। তিনি ইংরেজি, ফরাসি, রাশিয়ান এবং মঙ্গোলিয়ান ভাষায় বেশ দক্ষ ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451