শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এমপি লিটনের খুনিরা শনাক্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ  সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত খুনিদের শনাক্ত করা হয়েছে। জানালেন পুলিশের মহাপরিদর্শক একে এম শহিদুল হক।সোমবার সকালে আশুলিয়ায় শ্রীপুর শিল্প পুলিশ-১ এর বহুতল ব্যারাক ভবন ও অস্ত্রাগার ভবনের ভিত্তি প্রস্তর বসানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।আইজিপি বলেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার তদন্তে  অনেক অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই খুনিরা গ্রেপ্তার হবে। সেখানে অন্যায় হবে পুলিশ সেখানেই কাজ করবে। কেউ পার পাবেনা।তিনি বলেন, দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের যথেষ্ট সাফল্য রয়েছে। জঙ্গিবাদের কোনো ঠায় নাই এ দেশে।এর আগে পুলিশের মহাপরিদর্শক নারী কনস্টেবলদের প্রথম ওরিয়েন্টশন কোর্স সমাপনীর কুচকাওয়াজ ও সালাম পরিদর্শন করেন। অনুষ্ঠানে শিল্প পুলিশের ডিআইজি আব্দুস সালাম, শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451