শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুনামগঞ্জ-২ উপনির্বাচন ও কুমিল্লা সিটি ভোট ৩০ মার্চ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনের ভোটগ্রহণের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।সোমবার দুপুরে আগারগাঁও-এ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা তফসিল ঘোষণা করেন।আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ায় সুনামগঞ্জের-২ (দিরাই-শাল্লা) আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আসছে ৩০ মার্চ এই আসনের ভোট হবে।সুনামগঞ্জের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ মার্চ। যাচাই-বাছাই ৫ মার্চ ও প্রত্যাহার ১৩ মার্চ ঠিক করেছে নির্বাচন কমিশন।এদিকে, মেয়াদ শেষ হওয়ায় আসছে ৩০ মার্চ ভোট হবে কুমিল্লা সিটি করপোরেশনের। ২ মার্চ মনোনয়নপত্র জমার শেষ দিন ঠিক করেছে কমিশন।  যাচাই-বাছাইয় হবে ৬ মার্চ। আর প্রার্থীতা প্রত্যাহারের  তারিখ ১৩ মার্চ।কুমিল্লা সিটি করপোরেশনে ওয়ার্ড সংখ্য ২৭টি। সংরক্ষিত নারী ওয়ার্ড ৯। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭ হাজার ৩ শ ৮৪ জন। ভোট কক্ষ ৪শ’২১টি ও ভোট কেন্দ্র ৬৫টি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451