মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারি ইতিহাদ এয়ারওয়েজ’র বিমানটি রোববার রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এর আগে প্রধানমন্ত্রী শনিবার জার্মানির স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আবুধাবীতে সাড়ে ছয় ঘণ্টার যাত্রাবিরতি পর ঢাকার পথে রওয়ানা হন।জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নেন।বাংলাদেশের প্রথম কোনো সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান করলেন।এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মান চ্যান্সেলরের দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়।এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসি বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় যোগদান করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, স্বরাষ্ট্র সচিব ড. কামালউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।এ নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ প্রায় ৪৫০জন প্রতিনিধি অংশ নেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451