সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম পাচ্ছেন ওয়ার্ল্ড লিডারশিপ পদক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২১২ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:-

 

 

জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম ওয়ার্ল্ড লিডারশিপ পদক পাচ্ছেন। হিজড়া সম্প্রদায়ের সদস্যদের জন্য আবাসনের ব্যবস্থা, বৃদ্ধাশ্রম নির্মাণ ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পদক পাচ্ছেন বলে, জানান তিনি।

আগামী ২৩শে ফেব্রুয়ারী দুবাইতে ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশনের আয়োজনে এক অনুষ্ঠানে তাকে এই সম্মানসূচক পদক  প্রদান করা হবে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য এই খবর জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন অর্থনীতি, শিক্ষা এবং সামাজিক বিভিন্ন ক্যাটাগরিতে সংস্কার ও সৃজনশীলতার জন্য ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানকে পদক প্রদান করে থাকে। পদক প্রদানের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংস্কার ও সৃজনশীল কার্যক্রমের তথ্য আদান-প্রদান, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি তার নির্বাচনী এলাকায় হিজড়া সম্প্রদায়ের জন্য আবাসনের ব্যবস্থা গড়ে তোলা, বৃদ্ধাশ্রম নির্মাণ ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১৭ সালের জন্য সোস্যাল ইনোভেটর ক্যাটাগরিতে এই অ্যাওর্য়াড পাচ্ছেন।

হুইপ ইকবালুর রহিম জানান,হিজড়ারা আমাদের সমাজেরই মানুষ, কিন্তু নিজ পরিবারে তারা অবহেলিত। তাদের জীবিকা নির্বাহের পথটিও সহজ নয়। এই চিন্তা থেকেই তাদের জন্য একটি আশ্রায়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। ইতোমধ্যেই হিজড়াদের সেখানে পুনর্বাসন করে জমির দলিল হস্তান্তর করা হয়েছে। শুধু তাই নয়, তাদের জীবিকা নির্বাহের পথটি যাতে করে সহজ হয়, সেজন্য তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১২ সালে হুইপ ইকবালুর রহিমের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের অর্থ থেকে দিনাজপুরের সদর উপজেলার বাঙ্গীবেচা ঘাট নামক এলাকায় তৃতীয় লিঙ্গের হিজরা সম্প্রদায়ের সদস্যদের বসবাসের জন্য একটি আবাসন নির্মাণ করা হয়। এই আবাসনের নাম দেয়া হয় মানবপল্লী। এখানে বর্তমানে প্রায় আড়াইশ হিজড়া বসবাস করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451