বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনাইমুড়িতে স্কুলের বিরুদ্ধের মিথ্যা সংবাদের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩১২ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী :

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে

একটি ইলেকট্রনিক্স মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করায় তার প্রতিবাদে

সহ¯্রাধিক শিক্ষার্থী মানববন্ধন করেছে। দুপুরে আমিশাপাড়া কৃষক উচ্চ

বিদ্যালয় প্রাঙ্গণে ঘন্টাব্যাপী শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক সহ স্থানীয়রাও এ

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। এসময় ছাত্র-ছাত্রীরা ক্লাশ বর্জন করে ওই

টিভি মিডিয়ায় মিথ্যা নিউজ প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়।

একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল বের করে। পরে শিক্ষক ও ম্যানেজিং কমিটি

একই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। আমিশাপাড়া কৃষক উচ্চ

বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রোদয় মজুমদার প্রতিবাদ জানিয়ে একটি

লিখিত বক্তব্য পড়ে শোনান। এসময় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা কমিটির

সভাপতি সাইফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আবদুল জাব্বার,

আবদুল্লাহ আল মামুন, আবুল কাশেম, মোশাররফ হোসেন মিঠু, রেখা রানী

দাস সহ বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষার্থী। মানববন্ধন, সংবাদ সম্মেলন ও

বিক্ষোভ মিছিলের মাধ্যমে মিথ্যা সংবাদের প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তি

দাবী করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451