মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

জলঢাকায় স্হানীয় এমপি গোলাম মোস্তফা’কে গণসংবর্ধনা।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭৯ বার পড়া হয়েছে

মনোয়ার হোসেন লিটন, জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় আওয়ামীলীগ সরকারের তিন বছর পুর্তি উদযাপন ও নীলফামারী-৩ আসনের স্হানীয় এমপি অধ্যাপক গোলাম মোস্তফাকে উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখায় গণসংবর্ধনা দিয়েছে জলঢাকা উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত নাগরিক কমিটি।
শুক্রবার রাতে মিরগঞ্জ হাট হাইস্কুল মাঠে সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা কে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা উপলক্ষে বিকেল থেকে সমাবেশ স্থলে হাজার হাজার আওয়ামীলীগের
নেতাকর্মী ও সাধারন মানুষ সমবেত হয় প্রিয় নেতাকে বরন করে নিতে।
এ সময়ে নিজ জন্মস্থানের শত-শত মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এমপি।
সংবর্ধনা মঞ্চে এমপি উপস্থিত হলে সমাবেশে আগত উপস্থিত হাজার হাজার জনগন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফাকে পুনরায় নির্বাচিত করতে ও আঃলীগ সরকারের বিভিন্ন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো অনুষ্ঠান এলাকা। মিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির হুকুম আলী খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, গোলনা
ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আলম কবির, ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান
জামিনুর রহমান, খুটামারা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম, ডাউয়াবাড়ী ইউপি
চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ জুলফিকার আলী
জুয়েল, জেলা পরিষদ সদস্য আলী হোসেন, পৌর আঃলীগের সাধারন সম্পাদক আব্দুল
মজিদ, বীর মুক্তিযোদ্ধা আনছারুল আলম ছানু, রাবেয়া কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মোহন্ত, জাতীয় শ্রমিকলীগ সভাপতি জসির উদ্দিন, সম্পাদক শাহিনুর রহমান, উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের,জলঢাকা আইডিয়াল কলেজের
ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম,উপজেলা ওলামালীগের সাধারন সম্পাদক এমদাদুল হক
প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মিরগঞ্জ
ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত
থেকে গণসংবর্ধনা অনুষ্ঠান কে সফল করে তোলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451