মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালী প্রেসক্লাবের সংকট নিরসনে সাংবাদিকদের সাথে এ্যাডহক কমিটির মতবিনিময় সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৮৬ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী :

নোয়াখালী প্রেসক্লাবের বিরাজমান সংকট নিরসনকল্পে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে

গঠিত এ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা প্রশাসকের

সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এ্যাডহক কমিটির আহবায়ক

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পি. কে.এম এনামুল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন জেলা প্রশাক বদরে মুনির ফেরদৌস। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য

রাখেন এ্যাডহক কমিটির সদস্য একেএম যোবায়ের, মেজবাহ উল হক মিঠু, ফুয়াদ হোসেন,

সাংবাদিকদের মধ্যে আবুল হাসেম, মনিরুজ্জামান চৌধুরী, আমিরুল ইসলাম হারুন, আবু

নাছের মঞ্জু, মাহবুবুর রহমান, জামাল হোসেন বিষাদ, মির মোশাররফ হোসেন মিরন, লিয়াকত

আলী খান, গোলাম মহিউদ্দিন নসু, এম.এ আয়াত উল্যা, এম সালাউদ্দিন, ফয়জুল ইসলাম জাহান,

মাসুদুর রহমান শিপন, আলাউদ্দিন শিবলু, অহিদ উদ্দিন মুকুল প্রমুখ। বক্তারা নোয়াখালী

প্রেসক্লাবকে জেলায় কর্মরত জেলায় কর্মরত সাংবাদিকদের জন্যে উন্মুক্ত করে দেয়ার লক্ষ্যে

এ্যাডহক কমিটির নেতৃত্বে গ্রহণযোগ্য একটি গঠনতন্ত্র প্রণয়ন এবং স্বচ্ছতার সাথে

সাংবাদিকদের তালিকা তৈরির পর নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করেন। গত ২৯ ডিসেম্বর

নোয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে,

সহিংসতার আশংকায় আগের দিন নির্বাচন কমিশনার অধ্যাপক কাজী মুহাম্মদ রফিক উল্লাহ

পদত্যাগ করায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

হাতে প্রতিষ্ঠিত নোয়াখালী প্রেসক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ২২ জন। জেলায় কর্মরত অনেক

টিভি চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিনিধি এই ক্লাবের সদস্য হতে না পরায়

তারা দীর্ঘদিন থেকে ক্ষোভ জানিয়ে আসছিলেন। এনিয়ে সাংবাদিকদের একাধিক পক্ষ জেলা

প্রশাসনের কাজে লিখিত অভিযোগ দেন। এই পরিপ্রেক্ষিতে প্রেসক্লাবকে সব সাংবাদিকদের

জন্যে উন্মুক্ত করার লক্ষ্যে গত ২২ জানুয়ারি জেলা ম্যাজিষ্ট্রেটের কার্যালয় থেকে প্রেরিত এক

আদেশের মাধ্যমে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে আহবায়ক করে পাঁচ সদস্যে একটি এ্যাডহক

কমিটি করা হয়। আদেশে উল্লেখ করা হয়, প্রেসক্লাবের নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত

গঠিত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অন্তবর্তী সময়ের জন্যে প্রেসক্লাবের

রুটির দায়িত্ব পালন করবেন। আহবায়ক কমিটির অপর সদস্যরা হলেন-বিটিবির জেলা প্রতিনিধি

একেএম যোবায়ের, দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক সামছুল হাসান মিরণ, চ্যানেল ২৪

এর প্রতিনিধি মেসবাহ্ধসঢ়; উল হক মিঠু ও এটিএন বাংলার প্রতিনিধি ফুয়াদ হোসেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451