বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার সিটি করপোরেশন কর্মকর্তা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ ২০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপ-কর কর্মকর্তা তোফাজ্জেল হোসেন জমাদ্দারকে হাতেনাতে গ্রেপ্তার করলো দুর্নীতি দমন কমিশন – দুদক। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সার্কুলার রোড- ভূতের গলিতে মোস্তফা মোহাম্মদ আলীর কাছ থেকে ঘুষ নেয়ার সময় তাকে তাকে গ্রেপ্তার করেন দুদক কর্মকর্তারা। দুদক সূত্র মতে, অযৌক্তিকভাবে মোস্তফা মোহাম্মদ আলীর বাড়ির হোল্ডিং ট্যাক্স অতিরিক্ত নির্ধারণ করে পরে তা কমিয়ে দেয়ার শর্তে তোফাজ্জেল হোসেন ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। মোস্তফা মোহাম্মদ বিষয়টি দুদকের ঢাকা অফিসকে জানালে তোফাজ্জেলকে গ্রেপ্তারের প্রস্তুতি নেয়া হয়। এদিন ৫০ হাজার টাকার মধ্য থেকে ২০ হাজার টাকা নেয়া হচ্ছিল। এসময় তার দেহ তল্লাশি করে আরো ১ লাখ ২ হাজার টাকা পাওয়া গেছে বলেও জানা গেছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১’র সহকারি পরিচালক মো. আবদুল ওয়াদুদ আলম বাদি হয়ে রাতেই তোফাজ্জেলের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় মামলা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451