বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পুড়েছে শতাধিক ঘর, মোহাম্মদপুরে বস্তিতে আগুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৪৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ  

রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাঁশবাড়িতে বস্তিতে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে। বুধবার মধ্য রাতে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, বাঁশবাড়ি বস্তির আগুন পাশের একটি ভবনে ছড়িয়ে পড়ে। ​তবে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই বস্তিতে তিন শতাধিক ঘর আছে। যেগুলো কাঠ ও টিন দিয়ে তৈরি। তাদের ধারণা, বস্তির বাসিন্দা মনিরের দোতলা ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

তবে ফায়ার সার্ভিস সদস্যদের ধারণা, মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

এদিকে, ঘরবাড়ি হারিয়ে আহাজারি করতে দেখা গেছে বস্তির বাসিন্দাদের। কেউ কেউ নাশকতার অভিযোগও তুলেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451