মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফিলিস্তিনি ও ইসরায়েলিদের আলাদা দেশ চান না ট্রাম্প

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩০৮ বার পড়া হয়েছে

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংকট নিরসনে প্রস্তাবিত ‘দুই রাষ্ট্র সমাধান’ পরিকল্পনা থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে নন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প উল্লিখিত অবস্থান ব্যক্ত করেন।

‘দুই রাষ্ট্র অথবা এক রাষ্ট্রের প্রসঙ্গ এলে আমি চাই, দুই পক্ষই এক রাষ্ট্র মেনে নিক। দুই পক্ষই এক রাষ্ট্র মেনে নিলে আমি খুব খুশি হব’, বলেন ট্রাম্প।

‘যুক্তরাষ্ট্র শান্তিতে উৎসাহ জোগাবে এবং সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য শান্তিচুক্তি…আমরা নিরলসভাবে এ জন্য কাজ করে যাব। তবে দুই পক্ষকেই সরাসরি আলাপ-আলোচনা চালিয়ে এ ধরনের একটি চুক্তিতে আবদ্ধ হতে হবে’, যোগ করেন ট্রাম্প।

আলাদা দুটি দেশ হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ বসবাসের প্রস্তাবই দুই রাষ্ট্র সমাধান হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্য সংকট নিরসনে গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক পক্ষগুলোর কূটনীতির মূলে ছিল এই সমাধান পরিকল্পনা। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন।

সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, শর্তসাপেক্ষে দুই রাষ্ট্র সমাধান পরিকল্পনা বাস্তবায়ন হতে হবে।

‘শান্তির জন্য দুটি পূর্বশর্ত আছে। প্রথমত, ফিলিস্তিনিদের অবশ্যই ইহুদি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে…দ্বিতীয়ত, জর্দান নদীর পশ্চিমে গোটা এলাকায় নিরাপত্তার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকতে হবে’, যোগ করেন নেতানিয়াহু।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451