বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

শিখে নিন দাঁত ফ্লস করার সঠিক উপায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৭৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ 

 

 

 

দাঁতের যত্নে ব্রাশ করার গুরুত্ব আমরা সকলেই জানি। দিনে-রাতে অন্তত ২ বার দাঁত ঠিকমতো ব্রাশ না করলে দাঁতের মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। দাঁতের এনামেল ক্ষয় হয়, ক্যাভিটি হয়, মাড়ির সমস্যা হয়। কিন্তু দাঁতের যত্নে শুধুমাত্র ব্রাশ করাই গুরুত্বপূর্ণ নয়। ব্রাশের সাথে সাথে দাঁতের মাড়ি ফ্লস করার ব্যাপারটিও জড়িত রয়েছে।

দাঁতের ফাঁকে এবং মাড়িতে যে খাদ্য কণা জমে থাকে তা ফ্লস না করলে দূর হয় না। ফলে ব্রাশ করার পরও দাঁতের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তাই দাঁত ব্রাশের পাশাপাশি দাঁত ফ্লস করার ব্যাপারেও গুরুত্ব দেয়া উচিৎ।

দোকানে দাঁতের ফ্লস কিনতে পাওয়া যায়। যদি তা কেনা সম্ভব না হয় তবে পরিষ্কার চিকন সুতো ব্যবহার করতে পারেন। চলুন শিখে নেয়া যাক দাঁত সঠিক উপায়ে ফ্লস করার নিয়মকানুন।

(১) ফ্লস প্রায় ১ ফুট পরিমাণ করে নিয়ে দুই হাতের বুড়ো আঙুলের পাশের আঙুলে পেঁচিয়ে নিন। দু আঙুলের মাঝে ২ ইঞ্চি পরিমাণ ফ্লস ফাকা রাখুন যা দিয়ে দাঁত ফ্লস করতে হবে। এবার সেই ২ ইঞ্চি পরিমানের ফ্লস দাঁতের ফাঁকায় ঢুকিয়ে জমে থাকা খাদ্যকণা বের করুন।

(২) প্রতিটি দাঁতের জন্য নতুন করে ফ্লস বের করে নেবেন। এই অংশ দিয়ে দুবার ফ্লস করবেন না।

(৩) দাঁতের মাড়িতে খুব বেশি চাপ দিয়ে বা জোরে ঘষে দাঁত ফ্লস করতে যাবেন না।

(৪) মাড়ি কেটে যেতে পারে এমনভাবে দাঁতের মাড়ির খুব বেশি কাছাকাছি নেবেন না।

(৫) ফ্লস করা শেষে অবশ্যই ভালো করে কুলকুচা করে নেবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451