সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

আশুলিয়ায় ছুরিকাঘাতে নিহত ১, মা মেয়েসহ আহত ২!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১২২ বার পড়া হয়েছে

 

হেলাল শেখ ,ঢাকা ঃ

ঢাকার নিকটবর্তী আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় মাদক ব্যবসায়ী সন্ত্রাসী রাসেল

কর্তৃক ছুরিকাঘাতে একটি বাড়ির ম্যানেজার নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসী হামলায় একই পরিবারের

মা মেয়েসহ দুইজন আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল আশুলিয়ার বাংলা বাজার এলাকায় সরেজমিনে জানা যায়, বাড়ির মালিক

সড়ক দুর্ঘটনায় তার মাথার খুলি আলাদা হয়ে যায়, সে গুরুতর আহত হয়ে পঙ্গু হয়েছেন। দীর্ঘ দিন গুরুতর

আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তিনি। কারো সাথে কথাও বলতে পারেন না সে। এ অবস্থায়, তার নিজের

স্ত্রী আসমা বেগম (৩৫) তার ফুপাতো ভাই বাবলু (৩০)কে তার বাড়ির ম্যানেজার হিসেবে দায়িত্ব দেন। এরপর

থেকেই ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী রাসেল যখন

বাবলুকে ছুরিকাঘাত করে তখন তার মামাতো বোন ও ভাগ্নি তাকে বাঁচাতে এগিয়ে আসলে তখন

আসমা’র গলায় ছুরিকাঘাত করে রাসেল। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে আসেন মেয়ে মেহেরুন (১৪),

তাকেও ছুরিকাঘাত করে। এ সময় তাদের আত্মচিৎকার, বাঁচাও বাঁচাও চিল্লানিতে প্রতিবেশি ও স্থানীয়

লোকজন তাদের সহায়তা করতে এগিয়ে আসলে তখন সন্ত্রাসী রাসেল পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায়

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবলু

ম্যানেজারকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে থাকা আহত মেহেরুনের এক চাচাতো ভাই মোহাম্মদ আলী

বলেন, তার চাচির গুরুতর অবস্থা।

এদিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের মহিলা আসনের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য মোছাঃ জোসনা ইসলাম

এবং ৫ নং ওয়ার্ডের মেম্বার বকুল হোসেন সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীগণ ঘটনাস্থল পরিদর্শন

করেছেন। ঘটনাস্থলের পাশের বাড়ির ভাড়াটিয়া রাজবাড়ি জেলার মরজিনা বেগম বলেন, গভীর রাতে ওই বাড়িতে

চিল্লা-চিল্লি শোনেই আমি আশে পাশের লোকজনদের ডাকাডাকি করি, এর পর লোকজন আসলে দেখি

মেহেরুন ও তার মা এবং বাবলু ভাই রক্তাক্ত অবস্থায় ফ্লোরে মাটিতে পড়ে আছেন। এ সময় তাদের বাড়ির লোকজন ও

আত্মীয়স্বজন, প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রা জানান, এ

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে। ঘরের উপরের চালের টিন সরিয়ে খুনি ঘরের ভিতরে

প্রবেশ করেছে। এর পর ঘরে থাকা ব্যক্তিদের ছুরিকাঘাত করে এবং স্বর্ণ ও নগত টাকাসহ মালাল নিতে আসছে

বলে হুমকি দিয়েই মারপিট এর একপর্যায়ে ছুরিকাঘাত হামলা করে পালিয়ে যায়। এ বিষয়ে আহত মেহেরুন

মোহাম্মদ আলীকে জানিয়েছেন রাসেলই তার নেশাখোড় বন্ধুরাসহ এ ঘটনাটি ঘটাতে পারে। তবে

প্রাথমিকভাবে এ ঘটনার রহস্যজনক বলে মনে করছেন অনেকেই। আর এর আগে বিভিন্ন পত্রিকায় সংবাদ

প্রকাশ হয়েছে “আশুলিয়া ক্রাইম জোন এলাকা” হিসাবে পরিনত হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির ঘটনাস্থল পরিদর্শন

করেছেন। তিনি জানান, এই হত্যাকান্ডের অভিযোগে রাসেলের বাবা মতি ও রাসেলের মা মিনু’কে আটক করা

হয়েছে। জানা গেছে, রাসেলদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ, তারা আশুলিয়ার নসিংহপুর বাংলা বাজার এলাকায়

ভাড়া বাড়িতে বসবাস করতেন। পুলিশ জানান, রাসেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451