তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় ভালবাসা দিবসে সপ্তম শ্রেণির স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় কথিত
প্রেমিক ইমরান খান (১৭) নামের বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে
ভ্রাম্যমান আদালত। সে উপজেলার ঘোনা গ্রামের মনিরুদ্দীন খানের পুত্র।
গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকালে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা
নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন এ রায় প্রদান করেন। তালা থানার অফিসার
ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উত্যক্ত’র শিকার মেয়েটি তালা উপজেলার ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম
শেণির ছাত্রী। ঘটনার দিন বখাটে ইমরান খান প্রকাশ্য দিবালোকে তাকে টেনে হিছড়ে
নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।
কারাদন্ডপ্রাপ্ত ইমরান খান ও স্বজনরা জানান, ঐ ছাত্রীর সাথে প্রায় দেড় বছর ধরে তাঁর
সম্পর্ক রয়েছে। বিশ^ ভালবাসা দিবসের দিন তাদের মধ্যে মনোমালিন্য হলে উত্তেজিত
হয়ে উক্ত ঘটনা ঘটায় সে।
তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন বলেন, ইভটিজিং এর দায়ে এক বছর
কারাদন্ডপ্রাপ্ত ইমরান খান একটি মেয়ের হাত ধরে জোরপূর্বক বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার
চেস্টা করেছিল। তাৎক্ষনিক ঘটনাসস্থলে গিয়েই তাকে হাতে-নাতে আটক করা হয়।