রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনারগাঁওয়ে অবৈধ সম্পর্কের খেসারত দিল নিষ্পাপ শিশু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪০৯ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

অজ্ঞাত অবৈধ সম্পর্কের খেসারত দিল এক মেয়ে নবজাতক। নিজেদের

অবৈধ সম্পর্ক ধাঁমাচাপা দিতে সদ্য ভূমিষ্ট জীবিত

নবজাতকটিকে গাড়ি থেকে ছুড়ে রাস্তায় ফেলে দিয়ে

পালিয়ে গেছে পাষন্ড পরিবার। ন্যাক্কার ও অমানবিক এ

ঘটনাটি মঙ্গলবার সকালে উপজেলার হাতকোপা এলাকায়

আয়েশা আমজাদ ক্লিনিকের পাশে ঘটেছে।

জানাগেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার

উদ্ববগঞ্জ এলাকা থেকে মোগরাপাড়া চৌরাস্তা যাওয়ার

পথে হাতকোপা এলাকায় মঙ্গলবার আয়েশা আমজাদ

ক্লিনিকের পাশে রাস্তার ধারে একটি সিএনজি থেকে

পুটলি জাতীয় কিছু একটা ফেলে সিএনজিটি দ্রুত চলে

যায়। ঘটনাটি অপর একজন সিএনজি চালক দেখে

কৌতুহল বসত তার সিএনজিটি পুটলির কাছে যেতেই

শিশুর কান্নার আওয়াজ পেয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায়

জীবিত উদ্ধার করে সোনারগাঁও থানায় নিয়ে যায়। থানার

এএসআই আবুল কালাম আজাদ উর্ধ্বতন কর্তৃপক্ষের

নির্দেশে তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক ও পরে

মাতুয়াইল মা ও শিশু মাতৃসদন হাসপাতালে নিয়ে গেলে

কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)

আবুল কালাম আজাদ জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের

নির্দেশে তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক ও পরে

মাতুয়াইল মা ও শিশু মাতৃসদন হাসপাতালে নিয়ে গেলে

কর্তব্যরত চিকিৎসক জানায় শিশুটির মাথা থেতলে অতিরিক্ত

রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451