মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ঠাকুরগাঁওয়ে আল্লাহ’র দলের প্রধানসহ গ্রেফতার ৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২১৭ বার পড়া হয়েছে

 

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি :

গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহ’র দলের বিভাগীয় প্রধানসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে ঠাকুরগাঁও পৌর শহরের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ।

আটককৃতরা হলেন:- পাবনা জেলার আটঘারিয়ার আব্দুল মোতালিবের ছেলে ফখরুল ইসলাম বাবু (৩১), ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার হামিদের ছেলে আরিফ হোসেন (২২), সদর উপজেলার সালন্দর এলাকার সফিউল্লাহর ছেলে রব্বানী হক ফজলু (২৪) ও কুষ্টিয়া জেলার খন্দকারের হালিমের ছেলে মজিবুল ইসলাম মিরন (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পৌর শহরের কৃষি ব্যাংকের কর্মকর্তা মোতাহার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন নিষিদ্ধ ঘোষিত আল্লাহ’র দলের ফকরুল ইসলাম বাবু। তিনি জেলার বিএডিসি কার্যালয়ে কর্মরত ছিলেন। সেই থেকে ফখরুল ইসলাম ও মজিবুল ইসলাম মিরন আল্লাহ’র দলের কার্যক্রম পরিচালনা করতেন। বিভিন্ন মাধ্যমে ফখরুল ও মিরন ঠাকুরগাঁওয়ে আল্লাহ’র দলের সরকার বিরোধী ও ইসলামি প্রচারনা চালিয়ে সদস্য সংগ্রহ করতেন। পুলিশ দীর্ঘদিন তাদের নজরদারিতে রাখেন। সোমবার আল্লাহ’র দলের কর্মীরা সক্রিয় হলে প্রথমে ফখরুল ইসলামকে আটক করে পুলিশ। পরে ফখরুলের তথ্য মতে বিভিন্ন স্থান থেকে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ সরকার বিরোধি আল্লাহ’র দলের বিভিন্ন আলামত উদ্ধার করে।

রাত সাড়ে ১১টায় পুলিশ সুপার ফারহাত আহম্মেদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের আটকের বিষয়টি অবহিতকরণ করেন। এসময় পুলিশ সুপার সুপার ফারহাত আহম্মেদ ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ২ শতাধিক আল্লাহর দলের সদস্য রয়েছে বলে জানিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451