মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি ঘোষণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ওই কমিটি ঘোষণা করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন করেছেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিগত কমিটির সেক্রেটারি কাজী মনিরুজ্জামান এবার হয়েছেন সভাপতি। আর সেক্রেটারি হয়েছেন জেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ।

এর আগে, ২০০৯ সালের ২৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠন করা হয় সম্মেলন করে। সেখানে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সভাপতি, কাজী মনিরুজ্জামান সেক্রেটারি ও মুহাম্মদ শাহ আলম হন সহ-সভাপতি।

এছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপি কমিটির সভাপতি করা হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য আবুল কালামকে ও সেক্রেটারি করা হয়েছে বিলুপ্ত নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামালকে।

এর আগে, ২০০৯ সালের অক্টোবরে নারায়ণগঞ্জ নগর বিএনপির কমিটি গঠন করা হয় সম্মেলন করে। সেখানে জাহাঙ্গীর আলম সভাপতি ও এটিএম কামাল হন সেক্রেটারি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451