সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বসন্তকে বরণ করলো সবাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪১২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ 

কোকিলের কুহুতান, গাছে গাছে রক্ত পলাশ, আমের মুকুল, সেই মুকুলের গন্ধ। বনে বনে বইছে মিষ্টি হাওয়া। সেই হাওয়ার ফুলেল সুবাসে মেতেছে প্রকৃতিপ্রেমীরা। এসব জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমন। প্রকৃতিকে রাঙিয়ে ঋতুরাজের রাজসিক আগমন ঘটেছে বাঙালির জীবনে।

প্রকৃতির এমন অকৃপণ সাজে খুলেছে বন্ধ মনের তালা। জেগে উঠেছে প্রকৃতি ঋতুরাজের আগমনীতে। মিষ্টি হাওয়া দোলা দিয়েছে প্রেমিক মনেও। খোলা দ্বারে দাঁড়িয়ে যেনো মন বলছে, বসন্ত এসে গেছে।

চারদিকে ফুলের গন্ধে মধুময় বসন্তকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় – ঢাবির চারুকলার বকুল তলা মাতে প্রাণের এই উৎসবে।

বকুল তলার এই বসন্ত উদযাপনে অংশ নেয়া রাজধানীবাসীর একজন বললেন, চেষ্টা করি অনেক ঝামেলার ভেতরে একটা দিন ভালো কাটুক।

আরেকজন বললেন, এটা এমন একটা ঋতু যার কথা মনে হলেই ভালোবাসার ব্যাপার চলেই আসে।

বসন্ত যেনো যুগ যুগ ধরে আমাদের জীবনে থাকে। বসন্ত যেনো না ফুরায়। এমন আশাবাদ জানালেন আরেকজন বসন্ত উদযাপনকারী।

বসন্ত উদযাপনে অংশ নিতে আসা ঢাবির সাবেক একজন শিক্ষার্থী বলেন, এই বিশ্ববিদ্যালয় চত্বরেই একে অপরের সঙ্গে প্রেম করেছি। এখনো টিকে আছি সেভাবেই।

বসন্ত উৎসব ভালোবাসার কথা মনে করিয়ে দেবে বলেও আশা জানান তিনি।

    


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451