বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

দেশে জঙ্গিবাদ দমন হয়েছে : ডিএমপি কমিশনার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৫৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ 

দেশে জঙ্গিবাদ দমন করা হয়েছে বলে দাবি করলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ শিরোনামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের নিয়ে অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজের ভূমিকা সংলাপে তিনি এ দাবি করেন।

দেশে জঙ্গিবাদের পরিসর বাড়াতে একটি গোষ্ঠী তরুণদের টার্গেট করছে বলেও জানান তিনি। এজন্য তরুণ সমাজকে সর্তক থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান  বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় ও জননিরাপত্তায় কাউকে ছাড় দেয়া হবে না। জনগণের সম্পৃক্ততা ছাড়া অপরাধ নির্মূল করা সম্ভব না। বিট পুলিশিং  ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে ডিএমপি অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমানে ডিএমপি’র ৪৯টি থানায় ২৮৭টি বিট রয়েছে। প্রতিটি থানায় ৫ থেকে ৭ টি বিট আছে। বিট অফিসাররা  এলাকার মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে এলাকা ভিত্তিক সমস্যা সমাধান করছে।

সংলাপে ইডেন মহিলা কলেজ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইবাইস ইউনিভার্সিটি ও সাউথইস্ট ইউনিভার্সিটি বিতার্কিকরা অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451