বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

দিনের শুরুতেই ফিরলেন সাকিব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৭১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ

 হায়দরাবাদ টেস্টে জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৩৫৬ রান, ভারতের দরকার ৭ উইকেট— এমন সমীকরণ সামনে রেখে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে সফরকারীরা।
ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজার করা দিনের তৃতীয় ওভারেই ফিরেছেন সাকিব আল হাসান। শর্ট লেগে চেতেশ্বর পূজারার হাতে ধরা পড়ার আগে তিনি করেন ২২ রান।

মাহমুদুল্লাহ ১১ রানে ব্যাট করছেন। তার সঙ্গে অপর প্রান্তে থাকা নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম এখনও রানের খাতা খুলতে পারেননি।

এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান।

এর আগে আগের দিন অপরাজিত থাকা বাংলাদেশের দুই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান সোমবার সকালে ফের ব্যাট করতে নামেন। তবে আগের দিন ২১ রানে অপরাজিত থাকা সাকিব এদিন আর মাত্র ১ রান করেই ফিরে যান।

ম্যাচ জিততে ভারতের দেওয়া ৪৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে রোববার চতুর্থ দিনের খেলা শেষ করে সফরকারীরা।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের ষষ্ঠ ওভারে দলীয় ১১ রানে অশ্বিনের বলে তামিম বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলে সফরকারীদের প্রথম উইকেটের পতন হয়। তামিম করেন ৩ রান।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য ও মুমিনুল ৬০ রান তুলে দলকে এগিয়ে নিচ্ছিলেন। দলীয় ৭১ রানে সৌম্যকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে সৌম্য করেন ৪২ রান।

এর আগে প্রথম ইনিংসে ২৯৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নামে ভারত। চেতেশ্বর পূজারার অর্ধশতকে ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলার পর ইনিংস ঘোষণা করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এতে ভারতের লিড বেড়ে দাঁড়ায় ৪৫৮ রানে। আর জয়ের জন্য ৪৫৯ রানের লক্ষ্য পায় মুশফিকুর রহিমের দল।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার দ্বিশতক এবং মুরালি বিজয় ও ঋদ্ধিমান সাহার জোড়া শতকে ভর করে প্রথম ইনিংসে ৬৮৭ রানের পাহাড় দাঁড় করায় স্বাগতিকরা।

প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৩টি, মেহেদি হাসান মিরাজ ২টি ও তাসকিন আহমেদ একটি উইকেট শিকার করেন।

ভারতের ৬৮৭ রানের জবাবে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৩৮৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের পক্ষে মুশফিকুর রহিম সর্বোচ্চ ১২৭ রান করেন। এছাড়া সাকিব আল হাসান ৮২ ও মেহেদি হাসান মিরাজ ৫১ রান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451