মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উচ্চশিক্ষার মান বাড়াতে হচ্ছে আইন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

উচ্চশিক্ষার মান বাড়াতে হচ্ছে ‘অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন’। রোববার জাতীয় সংসদে এ আইন উত্থাপন করা হবে। জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এআইইউবি’র ১৭তম সমাবর্তনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আরো শক্তিশালী ও কার্যোপযোগী করতে উচ্চশিক্ষা কমিশন আইন তৈরি চূড়ান্ত পর্যায়ে।

তিনি আরো বলেন, যে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ও এআইইউবি’র ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক উপস্থিত ছিলেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ২ হাজার ৯৬০ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে সনদপত্র দেয়া হয়


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451