শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সোনারগাঁওয়ে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন,সমাবেশ ও শপথ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭০ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা মাদক ও

সন্ত্রাসের বিরুদ্ধে শপথ নিয়েছে। শনিবার দুপুরে মোগরাপাড়া

ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত মাদক ও সন্ত্রাস বিরোধী

সমাবেশ, মানববন্ধন ও শপথ গ্রহন অনুষ্ঠানে কলেজের শহীদ মিনার

চত্বরে সোনারগাঁও থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদের তাদের এ

শপথ বাক্য পাঠ করান।

শপথ বাক্য পাঠ করার সময় ঘটনাস্থল থেকে এলাকাবাসী মো:

রাজিব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে গণপিটুনী

দিয়ে পুলিশে সোর্পদ করে।

মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু’র

সভাপতিত্বে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ও শপথ গ্রহন

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা

পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মোশারফ হোসেন,

সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু,

সোনারগাঁও উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম

নান্নু, সোনারগাঁও উপজেলার ছাত্রলীগের সভাপতি হাসান

রাশেদ, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মাসুম

চৌধুরী, জাহিদুর ইসলাম স্বপন, ইউপি সদস্য মজিবুর রহমান,

শিপন সরকার, দমাদমা পঞ্চয়েত কমিটির সভাপতি কবিরুজ্জামান,

সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, গ্রাম সরকার ও

পঞ্চায়েত কমিটির সদস্য সৈয়দ হোসেন, সোনারগাঁও

বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম বাবু

প্রমূখ।

অনুষ্ঠানে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো:

মঞ্জুর কাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশে

প্রয়োজনের তুলনায় পুলিশের সংখ্যা সীমিত। তাই পুলিশের

পাশাপাশি শিক্ষার্থীরা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করলে

সমাজ থেকে সহজেই এসব নির্মূল সম্ভব। এছাড়া তিনি

আরো বলেন, সবার সহযোগিতা থাকলে আগামী এক মাসের

মধ্যে মোগরাপাড়া ইউনিয়ন থেকে মাদক ও সন্ত্রাস চিরতরে

নির্মূল করবো।

সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ

হোসেন তার বক্তব্যে বলেন, মাদক ও সন্ত্রাসীদের কোন ছাড় নেই।

তারা সমাজের শত্রু। কিছু লোক নিজের স্বার্থ হাসিলের জন্য

কিছু শিক্ষার্থী ও এলাকার তরুনদের বিপদগামী করছে। এজন্য

তিনি প্রত্যেক পরিবার ও সমাজকে সচেতন হওয়ার আহবান

জানান।

বক্তারা আরো বলেন, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড মেনে

নেওয়া হবেনা। যে যত বড় ক্ষমতাশালী ব্যাক্তি ও নেতা হউক না কেন

কাউকে ছাড় দেওয়া হবেনা। প্রয়োজনে তাদেরকে বাড়ি থেকে

ধরে এনে গনপিটুনি দিয়ে প্রতিহত করা হবে। সমাবেশ আগে

কলেজ গেইটের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন

করেছে।

 

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451