মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

বাজারে অবাধে বিক্রি হচ্ছে ইলিশের জাটকা-কোনো ভাবেই থামানো যাচ্ছে না!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৬০ বার পড়া হয়েছে

 

বিশেষ রিপোর্টঃ

দেশের বিভিন্ন এলাকা থেকে আসা জাটকা মাছ বাজারে অবাধে বিক্রি হচ্ছে। বরিশাল,

চাঁদপুর, চট্রগ্রামের কক্সবাজার থেকে ঢাকায় আসছে জাটকা, বিভিন্ন হাট-বাজারে অবাধে

বিক্রি হচ্ছে সেই জাটকা। পুলিশ প্রশাসন নিরব ভুমিকায় থাকায় সোনালী ইলিশ মাছ

দেশের সম্পদ নষ্ট হচ্ছে বলে অভিমত অনেকের। কৌশলে ইলিশের বাচ্চা পোঁনা ইলিশ (জাটকা)

মজুদ রেখে বিক্রি করছে একটি চক্র। সংশ্লিষ্টরা জানান, জাটকা মজুদ রাখা ও ক্রয়-বিক্রয় করা

সরকারি ভাবে নিষেধ থাকলেও যেখানে সেখানে বাজারে অবাধে বিক্রি করছে ব্যবসাযীরা।

সরকার জানিয়ে দিয়েছেন, ২০১৬ সালের ১ নভেম্বর থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত ৮

মাসব্যাপী সারা দেশে জাটকা ধরা, পরিবহণ, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা আইনত দ-নীয় অপরাধ।

মৎস্য কর্মকর্তা সুত্রে জানা গেছে, সোনালী ইলিশ জাটকা অভিযান চলবে ৮ মাস ধরে। আইন

অমান্যকারীকে ১ থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদ- অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত

জরিমানা অথবা উভয়দ-ে দ-িত করার বিধান রয়েছে। মৎস্য কর্মকর্তারা জানান, সোনালী

ইলিশ দেশের সম্পদ আর এই সম্পদ আপনার আমার সকলের। এই সম্পদ নষ্ট করার অধিকার কারো

নেই। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন,

যেসকল মৎস্য ব্যবসায়ীরা জাটকা ক্রয়-বিক্রয় করছেন তাদেরকে ধরে দিন।

শনিবার সরেজমিনে জানা যায়, গত ২০ বছরেও এতো ইলিশ মাছ হাট-বাজারে দেখা যায়নি, যা

এখনও মানুষের চাহিদা পুরুন করে বিদেশে রপ্তানি করা যাচ্ছে বলে মৎস্য কর্মকর্তাদের দাবি।

বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা যায়, এখনও এক কেজি ওজনের সোনালী ইলিশ মাছ বিক্রি

হচ্ছে মাত্র এক হাজার থেকে ১২শ’ টাকায়। যা আগের তুলনায় তিন ভাগের এক ভাগ দাম। হাট-

বাজারের ক্রেতারা অনেকেই বলছেন, গত ২০ বছরেও এতো ইলিশ মাছ দেখা যায়নি, যা এখনও

বাজারে চোখে পড়ার মতো দেখা যাচ্ছে। বিশেষ করে দেখা যায়, রাজধানী ঢাকা ও আশপাশের

এলাকা আব্দুল্লাপুর, উত্তরা, মিরপুর, সাভার, ধামরাই, আশুলিয়াসহ বিভিন্ন হাট-বাজারে

অবাধে জাটকা ইলিশ বিক্রি হচ্ছে। প্রশাসনের নজর এড়িয়ে কৌশলে জাটকা বিক্রি করছেন

ব্যবসায়য়ীরা।

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার বাইপাইল নতুন মৎস্য আড়ৎ সরেজমিনে দেখা

যায়,প্রায় প্রতিদিনই কয়েক মন করে জিাটকা বক্রি করা হচ্ছে। মৎস্য ব্যবসায়ীরা একজন

অন্যজনের দায় দিয়ে বলেন, সবাইতো জাটকা বিক্রি করছে! প্রশাসন জানে বাইপাইল মৎস্য

আড়তে জাটকা বিক্রির বিষয়টি। এ বিষয়ে সাভারের আশুলিয়ার প্রশাসন কর্মকর্তা, বিকাশ

বিশ্বাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তাদের সাথে আলোচনা করে

অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451