বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরে প্রতিপক্ষের হামলায় এসএ টিভি’র ক্যামেরাপার্সন আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২০০ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:

দিনাজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এসএ টিভি’র ক্যামেরাপার্সন মোস্তফা কামালসহ ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে, বলে জানা যায়।

এ দিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পত্রিকার রির্পোট সূত্রে জানা যায়, জেলার বিরল উপজেলার মাঝাডাঙ্গা রওশন পাড়ায় ৩ শতক জমি নিয়ে এসএ টিভি’র ক্যামেরা পার্সন মোস্তফা কামাল ও একই এলাকার শাহজাহানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের সূত্র ধরে আজ শুক্রবার (১০ই ফেব্রুয়ারী) সকালে উভয় পরিবারের মধ্যে বাক-বিতণ্ডা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠিসোঠা নিয়ে হামলা চালালে এসএ টিভি’র ক্যামেরা পার্সন মোস্তফা কামাল, তার স্ত্রী, মাসহ পরিবারের ৬ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,  আহত পরিবারের অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছে, দিনাজপুর টেলিভিশন ক্যামরা পার্সন এসোসিয়েশন। এসোসিয়েশনের নেতা শিমুল ও আরমান দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451