মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অভিনয় শিল্পীদের ভোট যুদ্ধ আজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৩২ বার পড়া হয়েছে

বিনোদনঃ 

বাংলাদেশ টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ (শুক্রবার)।

রাজধানীর সেগুন বাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ নির্বাচন হচ্ছে। এবারই প্রথম টিভি নাটকের শিল্পীদের নিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আর এতে সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- শহীদুল আলম সাচ্চু, শহীদুজ্জামান সেলিম, ডি এ তায়েব ও গোলাম মোস্তফা। সহ-সভাপতি পদে লড়ছেন আজাদ আবুল কালাম, ইকবাল বাবু, জাহিদ হোসেন শোভন, রফিকুল্লাহ সেলিম, তানভিন সুইটি, আদিত্য আলম, তারিন জাহান।

সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন আহসান হাবিব নাসিম, সিদ্দিকুর রহমান ও মীর সাব্বির। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহীদ আলমগীর ও লুৎফর রহমান জর্জ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রওনক হাসান, সুমনা সোমা, আশরাফ কবির, কামাল হোসেন বাবর, নুর মোহাম্মদ রাজ্য ও আনিসুর রহমান মিলন লড়াই করছেন।

অর্থ সম্পাদক হিসেবে তানিয়া আহমেদের বিপরীতে কোনো প্রার্থী নেই। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহরিয়ার নাজিম জয় ও উর্মিলা শ্রাবন্তী কর। আইন ও কল্যাণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামীমা তুষ্টি ও শিরিন বকুল। অনুষ্ঠান সম্পাদক পদে লড়ছেন বন্যা মির্জা, এসএম আরমান পারভেজ, শফিউল আলম বাবু ও হাসান জাহাঙ্গীর। তথ্য ও প্রযুক্তি সম্পাদকের প্রার্থী হিসেবে আছেন আদনান ফারুক হিল্লোল ও ওমর আয়াজ অনি। দপ্তর সম্পাদক হিসেবে প্রার্থী শামস সুমন, মাসুদ আলম তানভীর ও আবদুল হান্নান।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেলিম মাহবুব, নির্জন আজাদ, নিকুল কুমার মণ্ডল, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, মুকুল সিরাজ, নওশীন, সানি রাহমান, সুজাত শিমুল, আহসানুল হক মিনু, ওয়াসিম যুবরাজ, আফতাব উদ্দিন খান। নির্বাচনে ২১টি পদের জন্য ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451