বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাথর চাপায় সিলেটে মারা গেলেন ৩ শ্রমিক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

সিলেটের গোয়াইনঘাটে পাথর উত্তোলনের সময় পাথর চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বিছানাকান্দি পাথর কোয়ারির বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার মালিকানাধীন গর্তে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনাটি ধামাচাপা দিতে রাতের আঁধারেই পাথরখেকোরা শ্রমিকদের লাশ সরিয়ে ফেলেন। পরে সুনামগঞ্জ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, বিছানাকান্দি কোয়ারি থেকে রাতের আঁধারে গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলন করে থাকে একটি প্রভাবশালী চক্র। গেলো রাতে পাথর উত্তোলনের সময় বাছিত মিয়ার মালিকানাধীন গর্তের মাটি ধ্বসে পড়ে।

এসময় গর্তের মধ্যে থাকা তিন শ্রমিক মাটি ও পাথরের চাপায়  ঘটনাস্থলেই নিহত হন। প্রাণহানীর ঘটনাটি ধামাচাপা দিতে গর্তের মালিকের লোকজন রাতেই লাশগুলো সরিয়ে ফেলেন।

গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মাটি চাপায় শ্রমিক নিহতের সংবাদ গর্তের মালিক পুলিশকে জানাননি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু এর আগেই তিন শ্রমিকের লাশ সেখান থেকে সরিয়ে ফেলা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451