সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

আটোয়ারীতে গলায় ফাঁস লাগিয়ে দু’জনের আত্মহত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৯১ বার পড়া হয়েছে

 

শাহীনুর ইসলাম শাহীন, আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা :  

পঞ্চগড়ের আটোয়ারীতে গলায় ফাঁস লাগিয়ে দু’জনের আত্মহত্যা করার খবর পাওয়া

গেছে। জানাগেছে, গত শুক্রবার (৩ ফেব্র“য়ারি) উপজেলার বলরামপুর

ইউনিয়নের রাণীগঞ্জ দোহসুহ গ্রামের বদু বর্মনের ছেলে ৪ সন্তানের

জনক জীতেন্দ্র নাথ বর্মন (৪০) রাতে নিজ গৃহে গলায় ফাঁস লাগিয়ে

আত্মহত্যা করেছে। এলাকাবাসী জানায়, চার দিন আগে জীতেন্দ্র নাথের

স্ত্রী বোদা উপজেলার একটি ক্লিনিকে সিজার করে পুত্র সন্তান জন্ম

দিয়েছে। সিজারের পর সংশ্লিষ্ট ডাক্তার পাঁচ ব্যাগ রক্ত জোগার করার কথা বললে

জীতেন হতাশ হয়ে পড়েন। পরে এক ব্যাগ রক্ত ম্যানেজ করে দিলেও বাকী রক্ত

জোগার করতে হীমসীম খান। এলাকার কেহ বলছে, স্যাটেলম্যান্ট অফিস

কর্তৃক জীতেনের দুই বিঘা জমি অন্যের নামে পর্চা দেওয়ায় হতাশায়

আত্মহত্যা করেছে। ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান বলেন, মানসিক

চাপের কারনে আত্মহত্যা করতে পারে। অপরদিকে গত ৩১ জানুয়ারি উপজেলার

মির্জাপুর ইউনিয়নের নলপুখরী বানিয়াপাড়া গ্রামের জীতেন্দ্র নাথের পুত্র

তিন সন্তানের জনক রবীন্দ্র নাথ (৪৫) সকালে নিজ গৃহে গলায় ফাঁস

লাগিয়ে আত্মহত্যা করেছে। পরিবার সুত্রে জানাগেছে, রবীন্দ্র নাথ উপজেলার

দলুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। রবীন্দ্র নাথ বিভিন্ন এনজিও থেকে

ঋণগ্রস্থ। আর্থিক সংকটের কারনে ঋণের চাপ সহ্য করতে না পেরে শেষ

পযর্ন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে অনেকের মন্তব্য। আটোয়ারী

থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশের সৎকার করা হয়েছে।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451