শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে দুটি আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ ,চাঁপাইনবাবগঞ্জ ঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ভবানীপুর সরকারি

প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বৃহস্পতিবার বিকেলে একটি বিদেশী পিস্তল,

একটি শ্যুটার গান, দুটি ম্যাগজিন ও নয় রাউন্ড পিস্তলের গুলিসহ আব্দুল আলিম (২১)

নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আব্দুল

আলিম ভোলাহাট উপজেলার লম্বাটোলা গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। সন্ধ্যা

সাড়ে ছয়টায় র‌্যাবের এক প্রেসনোটে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

প্রেসনোটে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার

(এএসপি) নূরে আলমের নেতৃত্ত্বে একটি দল বিকেল পৌনে পাঁচটায় ভবানীপুর

সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে আব্দুল আলিমকে

আগ্নেয়াস্ত্র-গুলি সহ গ্রেপ্তার করে। আগ্নেয়াস্ত্র বিক্রয়ের গোপন সংবাদের

ভিত্তিতে অভিযানটি চালানো হয়। র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে

গ্রেপ্তারকৃত আলিম দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা

স্বীকার করেছে। এ ঘটনায় ভোলাহাট থানায় মামলা দায়ের হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451