মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

অস্ত্র উচিয়ে গুলি করা ছাত্রলীগের সেই দু’ নেতা কারাগারে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ঢাকার গুলিস্তানে হকার উচ্ছেদের সময় অস্ত্র উচিয়ে গুলি করা ছাত্রলীগের দু’ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারি তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সকালে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ছাত্রলীগের বহিস্কৃত দু’ নেতা মো. সাব্বির হোসেন ও  মো. আশিকুর রহমান। পরে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গেলো বছরের ২৭ অক্টোবর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হকারদের উচ্ছেদ করতে গেলে ডিএসসিসির কর্মচারিদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসময় অস্ত্র উচিয়ে ফাঁকা গুলিবর্ষণ করেন ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও ওয়ারী থানার সাধারণ সম্পাদক।  এ ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে হত্যা চেষ্টার মামলা করেন।

পরে গেলো বছরের ৪ ডিসেম্বর ছাত্রলীগের বহিষ্কৃত নেতা ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন এবং ওয়ারী থানার সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আজ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451