রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ডিমলায় দুই পা বিশিষ্ট বকনা বাছুরের জন্ম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

 

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি:

॥এবার লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার পর নীলফামারীর ডিমলায় দুই পা বিশিষ্ট

একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ডিমলা সদর

ইউনিয়নের রামাডাঙ্গা নামক গ্রামের মৃত মাটিয়া মামুদ পুত্র ঝাল মুড়ি

বিক্রেতা আব্দুল জব্বারের (৫৫) বাড়ীর গোয়াল ঘরে বাছুরটির জন্ম হয়। জন্ম নেওয়ার

পর বাছুরটির বেঁচে থাকা নিয়ে সংশয় থাকলেও প্রানী সম্পদ হাসপাতালের

চিকিৎসায় বর্তমানে সুস্থ রয়েছে। দুই পায়ের এই বাছুরটিকে দেখতে আব্দুল

জব্বারের বাড়িতে এখন মানুষের ভিড় লেগেই আছে। তিনি বলেন, গত রবিবার

ডিমলা গরুর হাট হতে একটি সাদা রঙের ৯ মাস ১৫ দিনের গাভ গাভী ৪২ হাজার

টাকায় ক্রয় করেন। সেই গাভীর অস্বাভাবিক বাছুরটির জন্মের পর তিনি অনেকটা

বিস্মিত হন। তার স্ত্রী নূর বানু পাড়া প্রতিবেশীকে জানালে তারা দেখার জন্য

ছুটে আসে। বিষয়টি ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন এলাকা দলে দলে মানুষ

ছুটে আসছে দেখার জন্য। উপজেলা প্রাণি সম্পদ ভেটেরিনারী কম্পাউন্ডার মোঃ

আতাবুল হোসেন বাছুরটি দেখতে ঘটনাস্থলে আসেন।তিনি জানান, জন্মগত

বা জিনগত সমস্যার কারণে এমন বাছুরের জন্ম হতে পারে। ঠিকমতো চিকিৎসা

সেবা দিলে বাছুরটি স্বাভাবিক বাছুরের ন্যায় চলাফেরা করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451