বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

‘৫ জানুয়ারি নির্বাচন না হলে অরাজকতা নেমে আসতো’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

সংবিধান ও গণতন্ত্র রক্ষায় ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন করতে হয়েছে। নির্বাচন না হলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারতো।  জানালেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ।

বুধবার দুপুর ৩টায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কাজী রকিবউদ্দিন বলেন, ‘অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সফলতার সাথে কাজ শেষ করেছি। নিরপেক্ষ দায়িত্ব পালনের সক্ষমতা জাতির কাছে প্রমাণ করেছি।

তিনি আরো বলেন, স্মার্ট কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত নাগরিকরা স্মার্ট কার্ড পেয়ে যাবেন।’ এসময় তিনি দায়িত্ব পালনকালে কমিশনের বিভিন্ন কার্যক্রমের বর্ণনাও দেন।

গেলো সোমবার রাতে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক অতিরিক্ত সচিব নুরুল হুদাকে প্রধান করে পাঁচ সদস্যের নতুন কমিশন অনুমোদন করেন। আসছে ১৫ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির তাদের শপথ পাঠ করানোর কথা ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451