বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ

গণমানুষের ভাগ্য পরিবর্তনে সরকার নিরলস কাজ করে যাচ্ছে ‘

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তার সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুইডিশ সংসদ সদস্য জেন্স হোমের নেতৃত্বে সুইডিস বামপন্থী দলের তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃষক-শ্রমিকসহ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জনেই আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। ’

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘দরিদ্র ও বিপন্ন জনগোষ্ঠীর কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার সামাজিক নিরাপত্তা বলয়ের কর্মসূচির আওতায় দরিদ্রদের জন্য বিভিন্ন প্রকার ভাতার ব্যবস্থা করেছে।

শেখ হাসিনা বলেন, গত আট বছরে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দারিদ্র্যের হার ৪৭ শতাংশ থেকে ২২ শতাংশে নেমে এসেছে এবং অতি দারিদ্র্যের হার ২৪ শতাংশ থেকে নেমে ১২ শতাংশ হয়েছে।

নারী উন্নয়নের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের সময়ে রাষ্ট্রের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

সুইডিশ প্রতিনিধিদলটি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে নবায়োনযোগ্য জ্বালানি এবং বায়োগ্যাস প্লান্টে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে জানায়- ‘আমরা এই খাতে বাংলাদেশের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারি। ’

প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীকে আরও জানায়, তারা জলবায়ু পরিবর্তন, শহর উন্নয়ন এবং লিঙ্গ সমতার মতো বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশ ও বনমন্ত্রী এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের সঙ্গে পর্যালোচনা করেছেন।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে প্রতিনিধিদলের সদস্যরা জানান, জাতির পিতার বিভিন্ন স্মারক দেখে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451