বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ঘুষখোরের সংখ্যা কমলেও বেড়েছে রেট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮১ বার পড়া হয়েছে

বাংলারপ্রতিদিন ডটকম ঃ

দুর্নীতি দমন কমিশন-দুদকের অভিযানে ঘুষখোরের সংখ্যা কমলেও বেড়েছে ঘুষের রেট (পরিমাণ)। এ নিয়ে নানাজন অভিযোগ করেছেন। জানালেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এনজিও বিষয়ক ব্যুরোর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, আমাকে অনেকেই বলেছেন- আপনি ড্রাইভ দিচ্ছেন ভালো, কিন্তু এতে রেট বেড়ে গেছে। যারা দুর্নীতি করছে, তাদের এখন বক্তব্য হচ্ছে, ভাই এখন চারদিকে দুদক, ঝামেলা, ১০ টাকার জায়গায় আপনি ১ হাজার টাকা দেবেন- এটা আমার কানে এসেছে।

তিনি বলেন, গেলো বছরে প্রায় ৫শ’ জনকে আটক করে বিচারের মুখোমুখি করা হয়েছে। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কাউকেই ছাড় দেয়া হবে না। তার সামাজিক বা পেশাগত বা অন্য কোনো পরিচয় কমিশনের কাছে ন্যূনতম গুরুত্ব পাবে না।

দুদক চেয়ারম্যান বলেন, কঠিন কাজ হলেও দুর্নীতি রোধ সম্ভব। দুর্নীতি ঠেকাতে শুধু অভিযান নয়, সামাজিক আন্দোলনও বাড়াতে হবে।

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ অনেকে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451