বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

অস্থির হয়ে উঠেছে রুয়েট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩১৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

অস্থির হয়ে উঠেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। ছাত্র ও শিক্ষকদের একের পর এক পাল্টা-পাল্টি আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে টানা ২৩ ঘন্টার ছাত্র ধর্মঘটের পর আজ সোমবার থেকে শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন শুরু হয়েছে। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এক সভায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয়।

শিক্ষকদের জিম্মি করে দাবি আদায়ে উসকানি এবং অসৌজন্যমূলক আচরণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষকরা এই ধর্মঘটের ডাক দেয়।

শিক্ষার্থীদের কাছে টানা ২৩ ঘন্টা অবরুদ্ধ হওয়ার পর রোববার দুপুরে অবরোধমুক্ত হন উপচার্য অধ্যাপক রফিকুল আলম বেগসহ ১৬ জন শিক্ষক। শিক্ষকদের অভিযোগ, শিক্ষার্থীরা আন্দোলন চলাকালে শিক্ষকদের অবরুদ্ধ করে সামাজিক মাধ্যমে নানা বাজে মন্তব্য করেন।

এর আগে ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলন থামাতে ৩১ জানুয়ারি রুয়েট প্রশাসন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সব একাডেমিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। পরের দিন আন্দোলনরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

পরে শিক্ষার্থীরা উপাচার্যসহ ১৬ শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। ২৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিল করা হয়। একইসঙ্গে ২০১৪ ও ১৫ শিক্ষাবর্ষের আন্দোলনকারী শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার এবং বন্ধ করে দেয়া টিনশেড হল খুলে দেয়ার ঘোষণা দেন উপাচার্য। এছাড়া ১১ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীদের ক্লাসে আসার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451