মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি, রাস্তায় লাখো মানুষ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৩৩ বার পড়া হয়েছে

বিবিসি,

রোমানিয়া সরকারের জারি করা এক আদেশের প্রতিবাদে দেশটির রাস্তায় নেমেছে প্রায় পাঁচ লাখ মানুষ। দেশটির প্রধানমন্ত্রী সোরিন গ্রিন্দিয়ানুর পদত্যাগের দাবিও তোলা হয়েছে বিক্ষোভ সমাবেশে।

রোমানিয়ার বামপন্থী সরকার সম্প্রতি তাদেরই জারি করা এক আদেশ বাতিল করে। দেশটির অনেক দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদকে রক্ষা করতেই ওই আদেশ দেওয়া হয়েছিল।

স্থানীয় সময় রোববার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে এক সরকারি আলোচনায় ওই আদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশ বাতিল করার পরও সন্তুষ্ট নয় রোমানিয়ার নাগরিকরা। কারণ, আগের ওই আদেশটির সংশোধিত সংস্করণ অনুমোদনের জন্য আবার দেশটির পার্লামেন্টে তোলা হবে।

গত ছয় দিন ধরেই বুখারেস্টে জমায়েত হচ্ছে প্রতিবাদকারীরা।  সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওপরে লেজার বিম (আলোর ছটা) দিয়ে লেখা হয়েছে ‘হার মেনে নিও না’। এ ছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আরেকটি লেজার বিম দিয়ে লেখা হয়েছে ‘পদত্যাগ’।

প্রফিরা পোপো নামের একজন বিক্ষোভকারী বার্তা সংস্থা এপিকে বলেন, ‘সরকারের ওপর স্তর থেকে নিচের স্তর পর্যন্ত মাফিয়াদের (সন্ত্রাসী) মতো করে সাজানো হয়েছে। আমরা এমনটা চাই না।‘

১৯৮৯ সালে কমিউনিজমের পতনের পর রোমানিয়ায় এবারই এত বড় প্রতিবাদ সমাবেশ হলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451