বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করার অভিযোগে ছাত্রমৈত্রীর নেতা গ্রেফতার তথ্য ও প্রযুক্তি আইনে মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২১১ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ

ছাত্রমৈত্রী নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আরমান

সিকদারের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃত করার অভিযোগে এ মামলা

হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে আরমানকে আদালতে

পাঠানো হয়। রবিবার দুপুরে নড়াইল শহরের রুপগঞ্জ এলাকা থেকে

আরমানকে আটক করে পুলিশ। শনিবার রাতে জেলা ছাত্রলীগের সহ-

সভাপতি টমাস বিশ্বাস বাদী হয়ে সদর থানায় তথ্য ও প্রযুক্তি আইনে

আরমানের বিরুদ্ধে মামলা করেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল জানান,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক সভায় ছাত্রলীগকে উদ্দেশ্য করে

বিভিন্ন উপদেশমূলক বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর এ বক্তব্য ছাত্রমৈত্রী নেতা

আরমান তার ফেসবুক অ্যাকাউন্টে বিকৃত করে ‘চোরদের আবার

উপদেশ’ লিখে একটি পোস্ট দিয়েছে। আরমানের এ ধরণের বিকৃত

পোস্ট প্রধানমন্ত্রী এবং ছাত্রলীগকে হেয় করেছে বলে অভিযোগ করেন

ছাত্রলীগ নেতা মুকুল।

এদিকে অভিযুক্ত আরমান সিকদার ও তার পরিবারের সদস্যরা জানান,

প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ সম্পর্কে কোনো পোস্ট করেননি তিনি।

আরমানের অ্যাকাউন্ট হ্যাক করে কে বা কারা এ ধরনের পোস্ট করেছে বলে

দাবি করেন তারা। সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, তথ্য

ও প্রযুক্তি মামলায় আরমানকে আদালতে পাঠানো হয়েছে। #


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451