মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ডিমলায়-হত্যা ও নাশকতা মামলার আসামীসহ ৪জন গ্রেফতার।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৯২ বার পড়া হয়েছে

 সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ-

নীলফামারীর ডিমলায় হত্যা মামলার আসামীসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।স্ত্রী মুক্তি পারভিনকে যৌতুকের কারনে হত্যার পর গলায় রশি দিয়ে আত্বহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী রফিকুল ইসলাম (৩২) শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। রফিকুল ইসলাম ঝুনাগাছ চাপানি ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের মৃত সহিদার রহমানের পুত্র। গত বছরের ৯ই আগষ্ট বিকালে যৌতুকের কারনে স্ত্রী মুক্তি পারভীনকে হত্যার পর আত্বহত্যা করেছে মর্মে থানায় অপমৃত্যু মামলা করেন। লাশের ময়না তদন্তে রিপোর্ট হত্যার বিষয়ে মতামত আসায় গত বৃহস্পতিবার ( ২ ফ্রেুব্রুয়ারী) রাতে ডিমলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ১১ (ক)/৩০ ধারায় মামলা দায়ের হয়।অপরদিকে ২০১৪ সালের ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে খালিশা চাপানি ব্যাপারী টোলা ফাজিল মাদ্রাসায় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই মামলায় আলাদলের ওয়ারেন্ডভুক্ত  ২জনকে গ্রেফতার করা হয়। শনিবার বিকালে খালিশা চাপানি ফাজিল মাদ্রাসা হতে উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক ও খালিশা চাপানি ইউনিয়নের কৃষক দলের সভাপতি আব্দুল লতিফের পুত্র গোলাম মোস্তফা (৩৫), একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সভাপতি ও আব্দুল জব্বারের পুত্র সফিকুল ইসলাম (২৫) কে গ্রেফতার করে ডিমলা থানার পুলিশ। অপরদিকে আদালতের ওয়ারেন্ডভুক্ত খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া গ্রামের হাসু উদ্দিনের পুত্র মশিয়ার রহমান (৪২) কে পুলিশ গ্রেফতার করেছে। ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451