মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

৮ ফেব্রুয়ারির পর বন্ধ হচ্ছে Gmail!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

৮ ফেব্রুয়ারির পর অনেকেই হয়তো আর Gmail ব্যবহার করতে পারবেন না৷ গুগলের তরফ থেকে তেমনটাই জানিয়ে দেওয়া হয়েছে৷ তবে খুব চিন্তিত হওয়ার কারণ নেই৷ কারণ সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।

গুগল জানিয়েছে, যারা নিজেদের ডেস্কটপ বা ল্যাপটপে এখনও উইনডোজ এক্সপি (Windows XP) অথবা উইনডোজ ভিসতা (Windows Vista) ব্যবহার করেন, তারা ৮ ফেব্রুয়ারির পর থেকে গুগল ক্রোমের মাধ্যমে Gmail অ্যাকাউন্ট খুলতে পারবেন না৷ কারণ ওইদিন থেকে ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ এবং তার নিচের ভার্সনে Gmail আর কাজ করবে না৷ তাই গুগলের সুপারিশ, এখনও যারা কম্পিউটারে উইনডোজ এক্সপি এবং উইনভোজ ভিসতা ব্যবহার করছেন, নির্বিঘ্নে Gmail পরিষেবা পেতে তারা যেন নতুন অপারেটিং সিস্টেমে তা আপগ্রেড করে নেন৷

জানা গেছে, এই দু’টি ভার্সনে মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম পরিষেবা বন্ধ করে দেবে৷ তাই নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল৷ ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ ব্যবহার করতে থাকলে Gmail-এর নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা৷ গুগল আরও জানিয়েছে, চলতি বছর এই দুই ভার্সনে Gmail পরিষেবা পাওয়া গেলেও ব্যবহারকারীদের ফিরে যেতে হবে সেই পুরনো HTML ভার্সনে৷ তাছাড়া থার্ড-পার্টি ব্রাউজারের মাধ্যমেও Gmail অ্যাকাউন্ট চলবে৷ তবে তা যে বেশ ঝুঁকিপূর্ণ হবে, সে কথাও স্পষ্ট করে দিয়েছে গুগল৷ তাই গুগলের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব, নিজের ডেস্কটপ বা ল্যাপটপকে আপগ্রেড করে নিন৷

সুত্রঃ অনলাইন থেকে,

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451