মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

ইউটিউবে ‘ভয়ংকর সুন্দর’ ছবির ট্রেইলার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিটির ট্রেইলার ইউটিউবে মুক্তি পেয়েছে গতকাল বুধবার। ছবিটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।

এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘ছবিটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। মার্চের যেকোনো তারিখে ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছি। ছবি মুক্তি দেওয়ার আগে আমরা ছবির আরেকটি ট্রেইলার ইউটিউবে প্রকাশ করব। ’

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বলেন, ‘ছবির ট্রেইলার ছাড়ার পর থেকে দর্শকদের অনেক প্রশংসা শুনছি। ফেসবুকের মেসেঞ্জারে অনেক ভক্তের শুভেচ্ছাবার্তা পেয়েছি। যাঁরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। ভক্তরা ছাড়া সহশিল্পীরাও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের প্রশংসা আমাকে অনেক অনুপ্রাণিত করছে। আশা করছি, ছবিটি সবার ভালো লাগবে। ছবি মুক্তির জন্য অন্য সবার মতো আমি নিজেও অপেক্ষা করছি।’

টিভি অভিনেত্রী হিসেবে আশনা হাবিব ভাবনা অনেক আগেই সফলতা অর্জন করেছেন। পেয়েছেন জনপ্রিয়তা ও খ্যাতি। শুধু অভিনয় নয়, নৃত্যশিল্পী হিসেবেও তিনি পরিচিত। তবে ছোটবেলায় নাচ শিখলেও অভিনয় তাঁর শেখা হয়নি। অভিনয় নিজেই রপ্ত করেছেন তিনি। ‘ভয়ংকর সুন্দর’ ভাবনা অভিনীত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি মুক্তির পর ভাবনা নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার কথা ভাবছেন। এর আগে কোনো ছবিতে তাঁর চুক্তিবদ্ধ হওয়ার ইচ্ছা নেই বলে জানান তিনি। প্রথম ছবি থেকে দর্শক প্রতিক্রিয়া জানার জন্য তিনি নিজেও অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

অন্যদিকে, পরমব্রত চট্টোপাধ্যয় শুধু কলকাতায় নয়, বাংলাদেশেও অনেক জনপ্রিয় তারকা। বাংলাদেশে প্রথমবারের মতো এই চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

এবার দেখা যাক, পরমব্রত ও ভাবনার ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রটি দর্শকের মন কতখানি জয় করতে পারে?

[vsw id=”R4fTrlaO_bM” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451