বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

এসএসসি পরীক্ষার জন্য অনুষ্ঠান পেছালেন প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ঢাকায় এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠান আধা ঘণ্টা পিছিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর গণমাধ্যম শাখার কর্মকর্তা আশরাফুল আলম খোকন ফেসবুকের একটি গ্রুপে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ওই গ্রুপে দেওয়া পোস্টে বলা হয়, ‘ঢাকায় এসএসসি পরিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামীকাল সকালের পূর্বনির্ধারিত অনুষ্ঠান ৩০ মিনিট পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি সকাল সাড়ে ১০ টায় শুরু হবে। ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে প্রবেশের পর প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১০:২০ মিনিটে অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন।’

‘পরীক্ষার দিনগুলোতে তাঁর অন্যান্য অনুষ্ঠানের সময়সূচিও একইভাবে নির্ধারণের জন্য ইতিমধ্যে ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রোববার রাজধানীর একটি হোটেলে ই -নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের একটি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451