বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

পরবর্তী বৈঠক সোমবার,সার্চ কমিটির বৈঠক অব্যাহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

নতুন নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাবের লক্ষ্যে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার আবারো বৈঠক করেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। আগামী সোমবার বিকেল ৫টায় সার্চ কমিটি পরবর্তী বৈঠকে বসবে।

সার্চ কমিটির বৈঠক শেষে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জের বারান্দায় এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে বিকেল সোয়া পাঁচটার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হয়ে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত চলে। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সার্চ কমিটি সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠকে বসে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ বলেন, ‘সার্চ কমিটির কাছে আসা নামগুলো তারা বৈঠকে পর্যালোচনা করছেন, যাচাই-বাছাই করছেন। আশা করছি, ৮ ফেব্রুয়ারির আগেই চূড়ান্ত তালিকা করতে সক্ষম হবে সার্চ কমিটি। ’
তিনি বলেন, ‘আজকের বৈঠকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা ব্যক্তিদের অতীত কর্মকান্ড নিয়ে এবং বিশিষ্ট নাগরিকদের দেয়া পরামর্শ নিয়ে পর্যালোচনা করেছেন কমিটির সদস্যরা। ’ আজকের বৈঠকটি এ কমিটির নিজেদের মধ্যে তৃতীয় বৈঠক ছিল বলে জানান তিনি।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে পর্যালোচনার প্রয়োজন রয়েছে। বিশিষ্টজনদের মতামতও পর্যালোচনা চলছে। সেখান থেকে সর্বোত্তম ব্যক্তিদের বাছাই করছে সার্চ কমিটি। ’ তিনি আরও বলেন, ‘তবে ২০ জনের বাইরে নতুন কোনও নাম এখনও সার্চ কমিটি সংযুক্ত করেনি। ’
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সততা, দক্ষতা, দল নিরপেক্ষ ও কার্যক্ষমতার বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। আর এ ব্যাপারে বিভিন্ন উপায়ে এ তথ্য সংগ্রহ করা হচ্ছে। ’
তিনি আরও বলেন, ‘বিশিষ্টজনদের পরামর্শ পর্যালোচনা করে তাদের পরামর্শের একটি সারসংক্ষেপ চূড়ান্ত করা হবে। এরপর পর্যালোচনা ও তথ্য সংগ্রহ করে সার্চ কমিটি রাষ্ট্রপতিকে তা দেবেন। ’
আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451