মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতকে সহজেই ছেড়ে দেব না আমরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে বৃহস্পতিবার দুপুরেই ঢাকা ছেড়ে গেছে বাংলাদেশ দল। কলকাতা হয়ে দল এখন হায়দরাবাদে। ভারতে পৌঁছেই আশাবাদের কথা শুনিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। স্বাগতিক দলকে একটুও ছাড় দিতে নারাজ তিনি।

বৃহস্পতিবার কলকাতায় ভারতীয় সংবাদমাধ্যম এক্সট্রা টাইমকে মুশফিক বলেন, ‘ভারতে প্রথমবারের মতো টেস্ট খেলব আমরা। তাই আমাদের প্রমাণ করতে হবে, দীর্ঘ পরিসরে ভালো খেলে থাকি। তবে ভারতকে সহজেই ছেড়ে দেব না আমরা। শেষ পর্যন্ত লড়ে যাব।’

তবে এই টেস্টে ভালো কিছু করা মোটেও সহজ হবে না বলে মনে করেন তিনি। এ সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বিরাট কোহলির অধীনে ভারতের এই দলটি দারুণ খেলছে। টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতেছে। তাই আমাদের জন্য এই টেস্ট খুব একটা সহজ হবে না।’

ভারতের স্পিন মোকাবিলা করাও কঠিন হবে বলে মনে করেন মুশফিক, ‘রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, দুজনেই এই মুহূর্তে বিশ্বসেরা। তাঁদের বিরুদ্ধে খেলাটা খুব একটা সহজ হবে না।’

অবশ্য নিজেদের ব্যাটিং লাইনকেও শক্তিশালী মনে করছেন মুশফিক, ‘প্রতিপক্ষের স্পিন আক্রমণ যেমন শক্তিশালী, তেমনি আমাদের ব্যাটিং লাইন যথেষ্টই ভালো। তামিম, সাকিব, ইমরুল, মাহমুদউল্লাহ, সাব্বিরদের মতো ব্যাটসম্যান আমাদের আছে।’

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে রোববার থেকে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451