বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আখের অভাবে নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে গেছে নর্থ বেঙ্গল সুগার মিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২১১ বার পড়া হয়েছে

 

নাটোর ব্যুরো প্রধান:

বুধবার আখের অভাবে বন্ধ হয়ে গেছে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল

সুগার মিলস। ২০১৬-১৭ আখ মাড়াই মৌসুমে ধার্যকৃত লক্ষ্যমাত্রার চেয়ে

এক লাখ ৬ হাজার মে.টন কম আখ মাড়াই করে মাত্র ৯৭ কর্ম দিবসে

চিনিকলটির মাড়াই মৌসুম শেষ হয়।

নর্থ বেঙ্গল সুগার মিল সূত্রে জানা যায়, ১৪৩ কার্যদিবসে ২ লাখ ৫০ হাজার

মে.টন আখ মাড়াই করে ২০ হাজার ৬শ ২৫ মে.টন চিনি আহরণের লক্ষ্যমাত্রা

নিয়ে গত বছর ২৮ অক্টোবর চিনিকলটির ২০১৬-১৭ আখ মাড়াই মৌসুম শুরু

হয়। চিনি অহরণের হার ধরা হয়েছিল ৮.২৫%। কিন্তু পর্যাপ্ত আখ না পাওয়ায়

৯৭ কার্যদিবসেই চিনিকলটি বন্ধ হয়ে যায়। এ সময়ে আখ মাড়াই হয়েছে

১লাখ ৪৩ হাজার ৭শ ১১ মে.টন। চিনি উৎপাদন হবে প্রায় ৯ হাজার মে.টন।

চিনি আহরণের অর্জিত হার ৬.২%। চিনি উৎপাদনের কাজ চলবে

আগামীকাল রাত পর্যন্ত।

মিলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুল আজিজ জানান, বাজারে আখের

গুড়ের দাম বৃদ্ধি পাওয়ায় আখচাষিরা গুড় তৈরী করে অধিক লাভের আশায়

চিনিকলে আখ সরবরাহ বন্ধ করে দেয়। ফলে বাধ্য হয়ে নির্ধারিত সময়ের

আগেই আখ মাড়াই কার্যক্রম বন্ধ করতে হলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451