বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দুঃখজনক: আইজিপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজধানীর শাহবাগে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, পেশাগত দায়িত্বপালনের সময় সাংবাদিকদের সহায়তা দিতে পুলিশের সকল সদস্যকে নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার দুপুরে, আশুলিয়ার কবিরপুর পুলিশ ফায়ারিং রেঞ্জের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘এ ধরণের অপ্রীতিকর ঘটনা খুবই দুঃখজনক। আমরা সবসময় পুলিশ সদস্যদের বলি, সরকারি এবং প্রশাসনিক কর্মকাণ্ডগুলো মিডিয়ার মাধ্যমেই জনসম্মুখে আসে। কাজেই তারা আমাদের সহযোগী। তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য সহায়তা করতে হবে। এগুলি সবসময়ই আমরা বলি। তারপরেও যদি কোন সহিংসতা দেখি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451