বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরামপুরে আকস্মিক দীর্ঘ লোড- শেডিং এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
  • ২২২ বার পড়া হয়েছে

 

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর):

দিনাজপুরের বিরামপুরে হঠাৎ করেই আকস্মিকভাবে দীর্ঘ

লোড-শেডিং এ যেমন বিপর্যস্ত হয়েছে জনজীবন,

তেমনি ভোগান্তিতে পড়তে হয়েছে এসএসসি

পরীক্ষার্থীদের।

২৮ জানুয়ারী, শনিবার সন্ধার পূর্ব মূহুর্তে প্রায় সাড়ে

৫ টার সময় দেখা দেয় লোড-শেডিং। এর কিছুক্ষন পর ফিরে

এলেও তার স্থায়ীত্ব ছিল মাত্র কয়েক মিনিট। এরপর দীর্ঘ

সাড়ে ৪ ঘন্টার তীব্র লোড-শেডিং।

এরই মধ্যে অতিষ্ট হয়ে উঠেছিল জনজীবন। শনিবার

বিরামপুরে বড় হাটের দিন থাকায় ব্যপক ভোগান্তিতে পড়তে

হয়েছে সাধারন ব্যাবসায়ীদের। এর সাথে সাথে ভোগান্তির

স্বীকার হতে হয়েছে মাত্র চারদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া

এসএসসি পরীক্ষার্থীদেরও।

কেন বা কি কারনে হঠাৎ এমন তীব্র লোড-শেডিং সে

বিষয়ে জানতে চাইলে দিনাজপুর পল্লী বিদ্যূৎ সমিতি-২

এর ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (জিএম) সন্তোস কুমার

সাহা মুঠোফোনে জানান যে, “ট্রান্সফরমারের কিছু

যান্ত্রিক ক্রুটির কারনেই এমনটা ঘটেছে”। এ কথা বলেই

তিনি তড়িঘড়ি ফোন কেটে দেন। কিন্তু কি ধরনের

যান্ত্রিক ক্রুটি এ ব্যাপারে জানার জন্য পুনরায় তাকে ফোন

করলে তিনি ফোনকল প্রত্যাখ্যান করেন।

এদিকে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট হঠাৎ করে

এমন দীর্ঘ লোড-শেডিং এর সঠিক কারন খুঁজে বের করার

এবং ভবিষ্যতে বিশেষ করে শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন

সময় যাতে তাদের আর এমন ভোগান্তিতে পড়তে না হয়

সেদিকে কঠোর নজর দেওয়ার জোড় দাবী জানান বিরামপুরের

আপামর সাধারন জনতা।

 

সামিউল আলম বিরামপুর, দিনাজপুর।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451