শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

টুঙ্গীপাড়ায় নাতনিদের নিয়ে ভ্যানে ঘুরলেন প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ২৫০ বার পড়া হয়েছে

ছবি : পিআইডি

 

 

ঢাকা: হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গায়ে চেক প্রিন্টের ধূসর সাদা রঙা টাঙ্গাইলের সুতি শাড়ি, নীল পাড়ের আঁচলে লাল-কালো রঙের কম্বিনেশনের কারুকাজ।

ভ্যানের সামনের দিকে বসেছেন তিনি। কোলে এক নাতনি, পাশে আরেক নাতনি। ভ্যানের অপর পাশে সামনের দিকে রয়েছেন ভাগ্নে (ছোট বোন শেখ রেহানার ছেলে) রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রী পেপি।

পরিবারের এ সদস্যদের নিয়ে সেই ভ্যানে চড়ে পৈতৃক এলাকা টুঙ্গিপাড়ায় শৈশবের স্মৃতিবিজড়িত বিভিন্ন এলাকা ঘুরলেন বাংলাদেশের সরকারপ্রধান। এসময় তার সঙ্গে ছিলেন সফরসঙ্গীরাও।

পিআইডির ফটোসাংবাদিকদের ক্যামেরায় ফ্রেমবন্দি এ ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে নিজের ভ্যানে চড়ানোর আনন্দে উজ্জ্বল ভ্যান চালকের হাসিমুখও।

দু’দিনের সফরে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভাগ্নে ববির পরিবার নিয়ে গোপালগঞ্জ যান প্রধানমন্ত্রী। সেখানে জেলা শহরের মানিকদাহ হাউজিং এলাকায় রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘জাতীয় রোভার মুট’ এর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। টুঙ্গিপাড়ায়ই নিজ বাসভবনে রাত্রিযাপন করছেন প্রধানমন্ত্রী।

শনিবার টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে করে ঢাকা ফিরবেন শেখ হাসিনা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451